না, অক্সিজেন গ্রিন হাউজ গ্যাস নয়। এর পেছনে কারণ জানতে হলে নিচের ব্যাখ্যা পড়ুনঃ যেসব গ্যাস গ্রিন হাউজ প্রতিক্রিয়ায় অংশ নেয় তাদেরকে গ্রীন হাউজ গ্যাস বলা হয়। গ্রিনহাউজ প্রতিক্রিয়া হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার দ্বারা ভূ্-পৃষ্ঠ হতে বিকীর্ণ তাপ বায়ুমণ্ডলীয় গ্রিনহাউজ গ্যাসসমূহ দ্বারা শোষিত হয়ে পুনরায় বায়ুমন্ডলের অভ্যন্তরে বিকিরিত হয়। এই বিকীর্ণ তাপ বায়ুমন্ডলের নিম্নস্তরে […]
দক্ষিণ আকাশের কিছু উজ্জ্বল নক্ষত্রের একটা ঝাঁকের দিকে ভালো করে তাকালে দেখবেন কিছু নক্ষত্র যেন এক সাথে হয়ে একটা ঢাল তলোয়ার হাতে দাঁড়িয়ে থাকা এক যোদ্ধাকে কল্পনা করাচ্ছে আপনাকে। এটা খুব উজ্জল আর বিখ্যাত নক্ষত্রমন্ডল। এর নাম ওরিয়ন। আমাদের ভারতবর্ষের জ্যোতির্বিদরা এর নাম দিয়েছেন ‘কালপুরুষ’। উত্তর গোলার্ধে শীত শেষ সময় হতে বসন্তের প্রাথমিক সময় পর্যন্ত কালপুরুষ মন্ডলটি দেখা যায়। আকাশে […]
t সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের জন্য সূত্রঃ s=(u+v)t/2 s=ut + at²/2 s=vt t তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বঃ sth=u±1/2{a(2t-1)} আদিবেগ নির্ণয়ের সুত্রঃ u = v – at সুত্রঃ সমত্বরনে চলমান বস্তুর t সেকেন্ডে অতিক্রান্ত দুরত্বের মাত্রা সমীকরণের রহস্য।
এক কথায় বলা যায় এনজাইম হল জৈব প্রভাবক বা উৎসেচক। প্রভাবক বলতে সেসব রাসায়নিক যৌগ কে বোঝাচ্ছি যারা কোন রাসায়নিক বিক্রিয়ার গতি বাড়াতে কিংবা কমাতে পারে। প্রতিটি জীবের বেঁচে থাকা থেকে শুরু করে বংশধর তৈরি এবং মারা যাবার পরে তার মৃত দেহটি প্রকৃতির সাথে মিশে যাওয়া পর্যন্ত সব জায়গায় এনজাইমের ভূমিকা রয়েছে। খাবার খাওয়া এবং হজম […]
এনজাইম কোন রাসায়নিক বিক্রিয়ার গতি কয়েক লক্ষ গুণ বাড়িয়ে দিতে পারে। এনজাইমের এই ধর্ম কে প্রভাবন ধর্ম বলা হয়। কীভাবে এনজাইম কোন রাসায়নিক বিক্রিয়ার গতি কে বাড়িয়ে দেয় সে সম্পর্কে জানতে হলে আগে বিক্রিয়ার বাধ শক্তি বা সক্রিয়ন শক্তি সম্পর্কে জানতে হবে। রাসায়নিক বিক্রিয়ার সংঘর্ষ তত্ত্ব মতে কোন রাসায়নিক বিক্রিয়া ঘটাকালে বিক্রিয়ক অণু গুলোর মধ্যে একটি নির্দিষ্ট […]
এক কথায় বলা যায় এনজাইম হল জৈব প্রভাবক বা উৎসেচক। প্রভাবক বলতে সেসব রাসায়নিক যৌগ কে বোঝাচ্ছি যারা কোন রাসায়নিক বিক্রিয়ার গতি বাড়াতে কিংবা কমাতে পারে। এনজাইম যেসকল যৌগের উপর কাজ করে সেগুলো কে বলা হয় সাবস্ট্রেট। এনজাইম সাবস্ট্রেট এর সাথে যুক্ত হয়ে এনজাইম-সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করে এবং বিক্রিয়াকে অপেক্ষাকৃত কম সক্রিয়ন শক্তি বিশিষ্ট পথে ঘটায়। […]
পৃথিবীর সবথেকে গভীরতম স্থানের নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে মারিয়ানা দ্বীপপুঞ্জের (Mariana Island) ঠিক পূর্বে এটি অবস্থিত। এর গভীরতা প্রায় ১১,০৩৪ মিটার (৩৬,২০১ ফিট) অর্থাৎ প্রায় ৭ মাইলের সমান! মারিয়ানা ট্রেঞ্চ সম্পর্কে আরও জানুনঃ মারিয়ানা ট্রেঞ্চঃ পৃথিবীর গভীরতম স্থান।
জিন থেরাপি কি? জিন থেরাপি বলতে মোটা দাগে বোঝায় যে কোন ধরনের জিনগত রোগের চিকিৎসা করা। এ ক্ষেত্রে ত্রুটিপূর্ন জিন গুলোকে একদম ডিএনএ পর্যায়ে গিয়ে শোধরানো হয়। অন্যভাবে বললে জিন প্রকৌশলের (Genetic Engineering) মাধ্যমে মানুষের ত্রুটিপূর্ণ কোন জিনকে স্বাভাবিক জিন দ্বারা প্রতিস্থাপন করাকে জিন থেরাপি (Gene Therapy) বলে। এ প্রক্রিয়ায় রোগের জন্য দায়ী জিনটা বাদ […]
হ্যাঁ, চকলেট আপনাকে মোটা করে দেবার জন্য দায়ী। প্রতিটি ডার্ক চকলেটে প্রচুর পরিমাণে ফ্যাট এবং চিনি থাকার জন্যে এতে ক্যালরির পরিমাণ অনেক। কিছু কিছু চকলেট এ অনেক বেশি পরিমানে চিনি যুক্ত করা হয় যা সেগুলোর ক্যালরির পরিমাণ অনেক বাড়িয়ে দেয়। ফলত সেসব চকলেট অনেক দীর্ঘস্থায়ী রোগের কারণ হয়ে দাঁড়ায়। চকলেট নিয়ে জানুনঃ চকলেট নিয়ে কিছু […]
ক্লোনিং মানে হচ্ছে কোন জীবের বা জীবের ডিএনএ কিংবা ডিএনএ তে থাকা কোন জিন এর হুবুহু কপি তৈরি করা। জিন, কোষ, টিস্যু কিংবা আস্তো একটা প্রানিরই ক্লোন তৈরি করা যেতে পারে। ক্লোনিং প্রাকৃতিক ভাবে হতে পারে। যেমন এককোষী ব্যাকটেরিয়া অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে হুবুহু একই ধরণের অনেকগুলো এককোষী ব্যাকটেরিয়া উৎপাদন করে। আবার মানুষের আইডেন্টিক্যাল টুইন […]