Archives

কচু খেলে গলা ধরে কেন?

কচুতে ক্যালসিয়াম অক্সালেট থাকে, যার কেলাসের গঠন সূঁচাকৃতির বা গোলাকার। যেসব কচুতে এধরণের কেলাস থাকে, সেগুলো গলায় বা হাতের ত্বকে আটকে চুলকানির উদ্রেক করে। ছবিঃ ক্যালসিয়াম অক্সালেটের কেলাস এই কেলাস গুলি রান্না করার সময় সাধারণত অত্যাধিক তাপে গলে যায়। কিন্তু কখনো কখনো তা অক্ষত অবস্থায় থেকে যায়। এর ফলে কিছু কিছু ক্ষেত্রে রান্নার পরেও চুলকানির […]

অতিরিক্ত হাঁচি কেন হয়?

মস্তিষ্কের কোন রোগের জন্যেও অনবরত হাঁচি হতে পারে। সাধারণত মস্তিষ্কের মেডুলা অংশের কোন সমস্যা হলে অনবরত হাঁচি হয়। মাইট (যা পুরনো ধুলাবালিতে থাকে), ঘরের ধুলা, ময়লা, ফুলের রেণু, প্রাণীর পশম বা চুল, প্রসাধনীসামগ্রী ইত্যাদি থেকে এই সমস্যার জন্ম হতে পারে। এটি প্রতিকারের জন্য বিভিন্ন প্রাকৃতিক উপাদান উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। যেমনঃ কালো এলাচ, আমলকী, আদা […]

অনেকের ক্ষেত্রে চোখ থেকে পানি এমনিই চলে আসে, এটার কোনো সমাধান আছে?

সাধারণত মানসিকভাবে ভেঙে পড়লে অর্থাৎ কান্না করলে চোখ থেকে পানি গড়ায়। তবে চোখ থেকে পানি বের হওয়ার বিষয়টি শুধু কান্নাকাটি বা ইমোশনের সাথে সম্পর্কিত নয়। চোখ মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, যা বিশ্রামের সময় ব্যতীত অধিকাংশ সময় বাইরের পরিবেশ থেকে সংবেদন অপটিক নার্ভের মাধ্যমে মস্তিষ্কে প্রেরণ করতে থাকে। ফলে বায়ুমন্ডলে থাকা ধূলিকণা বা অতি ক্ষুদ্র […]

ছায়া কেন কালো?

ছায়া কোন বস্তু নয়। এটিকের এক ধরনের আলোকীয় অবস্থা বলা যায়। সকল প্রাণী প্রজাতি অনুযায়ী নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো দেখতে পায়। সেক্ষেত্রে আমরা যখন ৪০০-৭০০ ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো চোখের সম্মুখে দেখতে না পাই তখন সেটাকে আমরা অন্ধকার হিসেবে বুঝি। এটা হচ্ছে ছায়া। তবে কোনো বস্তুতে আলো পড়ে সেটি যদি প্রতিফলিত না হয় বা বস্তুটিকে […]

বংশাণুক্রমে ক্যান্সার

উত্তর হলো হ্যাঁ। কিছু কিছু ক্যান্সার যেমন স্তন ক্যান্সারের ক্ষেত্রে বংশগতি একটা ভূমিকা রাখতে পারে। ধরা হয়, ৫-১০% ক্ষেত্রে স্তন ক্যান্সার পারিবারিকভাবে বংশানুক্রমে বাহিত হয়। BRCA1/2 জিন দুইটিতে কিছু মিউটেশন বংশানুক্রমে বাহিত হতে পারে যা স্তন ক্যান্সার তৈরিতে ভূমিকা রাখে। এছাড়া কোলন ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার, প্রস্টেট, ওভারিয়ান, ইউটেরিয়ান ক্যান্সারও বংশানুক্রমে বাহিত হতে পারে।

কালপুরুষ মণ্ডল কাকে বলে?

কালপুরুষ আকাশের সবচেয়ে পরিচিত তারামন্ডল হিসেবে গণ্য হতে পারে। এই মন্ডলটি খুব সহজেই চিহ্নিত করা যায়। শিকারী নামে সুপরিচিত এই মন্ডলের উল্লেখযোগ্য তারাগুলো মহাকাশের বিষুবীয় অঞ্চলে অবস্থান করায় পৃথিবীর সব অঞ্চল থেকে একে দেখা যায়। উত্তর গোলার্ধে শীত শেষ সময় হতে বসন্তের প্রাথমিক সময় পর্যন্ত কালপুরুষ মন্ডলটি দেখা যায়। মনুষ্য আকৃতি বলে একে আদমসুরতও বলা হয়। লক্ষণীয়, মণ্ডলে […]

পক্ষাঘাত কেন হয়?

প্যারালাইসিস বা পক্ষাঘাত সাধারণত কর্ম বা ব্যায়ামহীনতা, ষ্ট্রোক, উচ্চ রক্তচাপ, মস্তিষ্কে রক্ত ​​বহনকারী রক্তনালীটির অভ্যন্তরীণ অংশে কোলেস্টেরল জমা হওয়া, খাদ্য উপাদান রক্তের মাধ্যমে শরীরের কোন অংশে না পৌছানো, আঘাত ইত্যাদি কারণে প্যারালাইসিস বা পক্ষাঘাত হয়। আমাদের দেশে প্যারালাইসিসের একটি বড় কারণ হচ্ছে ব্রেইন স্ট্রোক।

তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সৃষ্টির উৎস কি?

তড়িৎ-চৌম্বকীয় তরঙ্গগুলি ত্বরণশীল বৈদ্যুতিক আধানযুক্ত কণা দ্বারা নির্গত হয় এবং এই তরঙ্গগুলি পরবর্তীতে অন্যান্য আধানযুক্ত কণাগুলির সাথে যোগাযোগ করতে পারে বা তাদের উপর বল প্রয়োগ করতে পারে।

অ্যাপোমিক্সিস কি?

অ্যাপোমিক্সিস এক ধরণের অযৌন প্রজননকে বোঝায়। উদ্ভিদ প্রজাতির সংখ্যা প্রায় চল্লিশ হাজার, কিন্তু এর মধ্যে মাত্র ১% এ অ্যাপোমিক্সিস হয়ে থাকে। আমরা জানি যে, গ্যামেটের মিলনের ফলেই জিনগত বৈচিত্র্যের সৃষ্ট হয়। তাই সন্তানে বাবা মা-র কিছু বৈশিষ্ট্য থাকলেও, পুরোপুরি বাবা কিংবা মায়ের মত সন্তান হয়না। কিন্তু, অ্যাপোমিক্সিস এর ক্ষেত্রে সন্তান পুরোপুরি মায়ের মত হতে সক্ষম। […]

“পিপীলিকার পাখা গজায় মরিবার তরে” – এই প্রবাদবাক্যটির পেছনে বৈজ্ঞানিক সত্যতা কতটুকু?

“পিপিলিকার পাখা গজায় মরিবার তরে”- প্রবাদ বাক্যটি লোকমুখে বেশ প্রচলিত। যার সাথে ইংরেজি প্রভার্ব “প্রাইড গোজ বিফোর ফল”- এর ঈষৎ ভাবার্থগত মিল পাওয়া যায়। বাংলায় সহজভাবে বলা হয় “অতি বাড় বেড় না”। প্রকৃতপক্ষে সাধারণ যে পিপীলিকা আমরা আশেপাশে দেখে থাকি (একটি নির্দিষ্ট ভেরিয়েন্ট এর পিপিলিকা) সেটির পাখা গজায় না। বিবর্তনগতভাবে কিছু স্পেসিস এ পাখা তৈরী […]