আদিবেগ শূণ্য হলে অর্থাৎ স্থির অবস্থান থেকে t সময়ে সুষম ত্বরণ a হলে কোনো বস্তুর অতিক্রান্ত দুরত্ব S= 0.5at^2 তাহলে সময় দ্বিগুণ হলে t এর পরিবর্তে 2t বসিয়ে পাই S= 4×0.5at^2 অর্থাৎ সময় দ্বিগুণ হলে অতিক্রান্ত দুরত্ব দ্বিগুণ না, চারগুণ হবে। আদিবেগ u হলে t সময়ে অতিক্রান্ত দুরত্ব S=ut+0.5at^2 এক্ষেত্রে t এর পরিবর্তে 2t বসিয়ে […]
প্রথমে বেগুণ বাবাজীর ক্ষতিকর দিক নিয়েই কথা বলি। একটা সময়ে বিটি বেগুণ আলোচনার তুঙ্গে ছিল। এই বেগুণ আসলেই ক্ষতিকর! ভয় পাবেন না, মানুষের জন্য নয়, বরং পোকা-মাকড়দের জন্য ক্ষতিকর। বিটি বেগুন বিষাক্ত- এই কথা শুধুমাত্র লেপিডপ্তেরা গোত্র ভুক্ত নির্দিষ্ট কিছু কিট পতঙ্গের জন্য প্রযোজ্য, স্তন্যপায়ীদের জন্য নয়। এ ব্যাপারে বিজ্ঞান ব্লগের “বিটি বেগুন :আসলেই কি […]
না, সমত্বরণের বেলায় দ্বিগুণ সময়ে কি দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে না। বরং স্থির অবস্থা থেকে সমত্বরণে যাত্রা শুরু করলে দ্বিগুণ সময়ে চারগুণ দূরত্ব অতিক্রান্ত হয়। এসম্পর্কে বিজ্ঞান ব্লগে গতির সমীকরণ ক্যালকুলেটর শিরোনামে একটা লেখা আছে। সেখানে যুক্ত করা আছে একটা ক্যালকুলেটর ওয়েবঅ্যাপ। নিউটনিয়ান গতি-সমীকরণগুলো (SUVAT সমীকরণ) দিয়ে সমত্বরণে চলমান বস্তুর গতীয় চলকগুলো হিসাব করতে সেই ক্যালকুলেটরটি আপনাকে সাহায্য […]
যে অ্যালজেবরায় ব্যবহৃত চলকের শুধুমাত্র দুটি মান সত্য এবং মিথ্যা হতে পারে তাকে বুলিয়ান অ্যালজেবরা(Boolean algebra) বলে। বুলিয়ান অ্যালজেবরার সত্য ও মিথ্যাকে বাইনারির “১“ এবং “০” দ্বারা পরিবর্তন করে নিতেই কম্পিউটারের সমস্ত গাণিতিক সমস্যা বুলিয়ান অ্যালজেবরার সাহায্যে করা সম্ভব হয়। প্রখ্যাত ইংরেজ গণিতবিদ জর্জ বুল 1847 সালে তার প্রথম প্রকাশিত গ্রন্থ “The mathematical analysis of […]
মিউটেশন হলো জিনোমের নিউক্লিওটাইড সিকোয়েন্সের স্থায়ী পরিবর্তন। মিউটেশনটি যেখানে সংঘটিত হচ্ছে, কেবলমাত্র ঐ জীবকে প্রভাবিত করে। স্থানভেদে মিউটেশন দুই ধরণের হতে পারেঃ জিন মিউটেশন ও ক্রোমোজোমাল মিউটেশন। তবে ফলাফল বা অবস্থাভেদে মিউটেশন ৫ প্রকারঃ Insertion or Deletion, Duplication, Translocation, Inversion এবং Nondisjunction। নিউট্রাল থিওরি অব ইভোলিউশন অনুসারে, বেশিরভাগ মিউটেশনই নিরপেক্ষ। তবে সামান্য কিছু ক্ষেত্রে ক্ষতিকর […]
অ্যান্টিপাইরেটিক এমন একটি পদার্থ যা জ্বর কমায়। দেহের তাপ নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। সাধারণত প্রোস্টগ্ল্যান্ডিন নামক লিপিডের উদ্দীপনায় হাইপোথ্যালামাস শরীরের তাপ বাড়িয়ে থাকে। প্রোস্টগ্ল্যান্ডিন অনেকটা হরমোনের মতোই কাজ করে। অ্যান্টিপাইরেটিকস যেটা করে তা হলো প্রোস্টাগ্ল্যান্ডিন-প্ররোচিত তাপমাত্রা বৃদ্ধি অগ্রাহ্য করার সংকেত দেয়। শরীর তখন তাপমাত্রা কমাতে কাজ করে, যার ফলে জ্বর কমে যায়। বেশিরভাগ অ্যান্টিপাইরেটিক ওষুধের অন্যান্য […]