Archives

গড়বেগ বনাম RMS বেগ

ধরি, নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসের তিনটি অণুর বেগ যথাক্রমে 2 m/s, 3 m/s ও 4 m/s সুতরাং এদের গড় গতিবেগ হলো= (2+3+4)/3= 3 m/s আবার, সূত্রানুসারে, RMS বেগ= √{(2^2+3^2+4^2)/3}= 3.109 m/s উপরের হিসাব থেকে দেখা যায়, RMS বেগ থেকে খুবই সূক্ষ্ম মান পাওয়া যায়, যেটা গড়বেগের ক্ষেত্রে পাওয়া যায় না। একারণেই গ্যাসের গতিশক্তি নির্ণয়ে গড়বেগ অপেক্ষা […]

ডেসিমেল ও হেক্সাডেসিমেল সংখ্যার মধ্যে পার্থক্য

যদিও ডেসিমেল ও হেক্সাডেসিমেল উভয়ই পজিশনাল সংখ্যা তবে, এদের মধ্যে বেজের কারণে তফাৎ রয়েছে। ডেসিমেল সংখ্যার বেজ ১০ অর্থাৎ এখানে ০,১,২,৩,৪,৫,৬,৭,৮,৯ এই ১০টা অংক ব্যবহৃত হয়। অন্যদিকে হেক্সা-ডেসিমেলের বেজ ১৬ অর্থাৎ এখানে ১৬টা অংক ব্যবহৃত হয়। যথাঃ ০,১,২,৩,৪,৫,৬,৭,৮,৯ এবং A,B,C,D,E,F। এর মানে দাঁড়ায় হেক্সা-ডেসিমেলে অতিরিক্ত ৬টা অংক ব্যবহৃত হয়। আমাদের দৈনন্দিন জীবনে হেক্সাডেসিমেল সংখ্যার কোনো […]

জীববিজ্ঞান বিষয়ক বই

জীববিজ্ঞান নিয়ে টুকটাক যা পড়েছি, তার অনেকটাই ছিল বই কেন্দ্রিক। আমার পড়া এমনি কয়েকটি সেরা বই হলোঃ ১. জীবকোষ তা নয় যা তুমি ভাবছো: সৌমিত্র চক্রবর্তী ২. জেনেটিক্স : বংশগতিবিদ্যার সহজ পাঠ: আরাফাত রহমান ৩. স্টেম কোষের আদ্যোপান্ত: অপূর্ব পাল ৪. জীবনের গল্প (দ্বিতীয় খন্ড): সৌমিত্র চক্রবর্তী ৫. সায়েন্সভেঞ্চার: নাঈম হোসেন ফারুকী ৬. প্রাণের বিজ্ঞান […]

ডিএনএ রেপ্লিকেশনের হাইপোথিসিস ও সঠিক পদ্ধতি

ডিএনএ রেপ্লিকেশনের ৩টি হাইপোথিসিস রয়েছে। সেগুলো হলোঃ ১. বিক্ষিপ্ত বা বিচ্ছুরিত পদ্ধতি (Dispersive method) ২. রক্ষণশীল পদ্ধতি (Conservative method) ৩. অর্ধ-রক্ষণশীল পদ্ধতি (Semi-conservative method) এর মধ্যে কোনো কোষেই প্রথম দুইটি হতে দেখা যায়নি। তাই সংশ্লিষ্ট গবেষকেরা একমত হয়েছেন যে ডিএনএ রেপ্লিকেশন মূলত অর্ধ-রক্ষণশীল পদ্ধতি (Semi-conservative method) অবলম্বন করেই ঘটে থাকে।

নাইট্রোজেনাস বেসের প্রকারভেদ

নাইট্রোজেন বেস হলো নাইট্রোজেন সমন্বিত এক ধরণের অসমচক্রীয় (Heterocylic) জৈব যৌগ। এরা প্রধানত দুই ধরণের। যথাঃ ১. পিউরিন বেসঃ পিউরিনের সাথে এক বা একাধিক ক্ষারীয় মূলক যুক্ত হয়ে পিউরিনের যেসকল উপজাত (Derivatives) গঠিত হয়, তাদেরকে পিউরিন বেস বলে। ২. পাইরিমিডিন বেসঃ পাইরিমিডিনের সাথে এক বা একাধিক ক্ষারীয় মূলক যুক্ত হয়ে পাইরিমিডিনের যেসকল উপজাত (Derivatives) গঠিত […]

ক্রোমাটিড ও অপত্য ক্রোমোজোমের মধ্যকার পার্থক্য

যে ক্রোমোজোমের বাহু ক্রোমাটিডে বিভক্ত নয়, তাকে অপত্য ক্রোমোজোম বলে। অন্যদিকে ক্রোমাটিডে বিভক্ত হলে, তাকে প্যারেন্ট ক্রোমোজোম বলে। এই প্যারেন্ট ক্রোমোজোমে জোড়া বাঁধা থাকা অবস্থায় দুটো ক্রোমাটিড থাকে। এই জোড়া আলাদা হয়ে গেলে সেই ক্রোমাটিডদ্বয় অপত্য ক্রোমোজোমে পরিণত হয়। আশা করি ক্রোমাটিড ও অপত্য ক্রোমোজোমের মধ্যকার পার্থক্য বোঝাতে পেরেছি।

কৃত্রিম বুদ্ধিমত্তা কি সংবেদনশীল হতে পারবে?

কম্পিউটার সায়েন্স এর বিভিন্ন বিশেষজ্ঞ এবং ফিউচারিস্টরা এটা নিয়ে চিন্তাভাবনা করছেন। ধারণা করা হচ্ছে আজ থেকে কয়েক যুগ পরে AI সংবেদনশীল হতে পারবে, তবে আবেগপ্রবণ হতে পারবে কিনা সে ব্যাপারে জল্পনা-কল্পনার শেষ নেই। AI এখন পর্যন্ত “মুখস্ত” করার পর্যায়ে আছে, যাকে গবেষকেরা Deep Learning বলে থাকেন। শুধুমাত্র কুকুর-বিড়াল আলাদা করে চেনাতেই তাদের প্রচুর ট্রেইনিং আর […]

পেঁয়াজ কাটলে পানি পড়ে কেন?

প্রশ্নটার উত্তর একদম খাটি কেমিস্ট্রিতে ঠাসা। আপনি কি জানেন, পেঁয়াজে অ্যালাইনেজ নামক এনজাইম থাকে? এই এনজাইম পেঁয়াজে বিদ্যমান সালফারযুক্ত পদার্থের সাথে বিক্রিয়া করে সালফোনিক অ্যাসিড তৈরি করে। এটি আবার একটা সময়ে গিয়ে সিন-প্রোপেনথিয়াল-এস-অক্সাইড (syn-Propanethial-S-oxide) এ পরিণত হয়। এই যে নতুন গ্যাস উৎপন্ন হলো এটা আবার খুব হালকা। তাই সহজেই উড়ে গিয়ে চোখে যেয়ে খুঁচা দেয়। […]

কোন গ্রুপের রক্ত সবাই নিতে পারে?

ব্ল্যাড গ্রুপিং করা হয় মূলত এন্টিজেন-এন্টিবডির ক্যাচালের সাপেক্ষে। যাদের লোহিত রক্তকণিকায় যেই এন্টিজেন (A ও B) থাকে, তার রক্তের গ্রুপও সেটা। যেমনঃ কারও লোহিত রক্তকণিকায় A এন্টিজেন থাকলে তার রক্তের গ্রুপ হয় A। আর কারও লোহিত রক্তকণিকায় A ও B কোনো এন্টিজেন না থাকলে তার রক্তের গ্রুপ O আর উভয়টিই থাকলে সে AB গ্রুপের অধিকারী। […]