Archives

এনকোডার ও ডিকোডার কী?

এনকোডার আর ডিকোডার দুইটাই আসলে লজিক সার্কিট। এই দুইটা বুঝার আগে দুটো জিনিস জেনে নিন। মানুষের ভাষাকে আনকোডেড ডেটা বলে আর কম্পিউটার যে হিজিবিজি ভাষায় কাজ করে, তাকে কোডেড ডেটা বলে। এনকোডার এমন একটি লজিক সার্কিট, যা আনকোডেড ডেটাকে কোডেড ডেটাতে রূপান্তর করে। অর্থাৎ এটি মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে। এনকোডারে 2^n সংখ্যক ইনপুটের […]

অ্যাডার সার্কিট

যে লজিক সার্কিট বাইনারি সংখ্যা যোগ করতে পারে, তাকে অ্যাডার বলে। এটা আবার দুই ধরণের। যথাঃ ১. হাফ অ্যাডার (Half Adder) যে অ্যাডার এর সাহায্যে দুটি বাইনারি বিট যোগ করা হয়, তাকে হাফ অ্যাডার বলে। এখানে দুটি ইনপুটের ফলাফলে দুটি আউটপুট পাওয়া যায়। এই আউটপুট দুটির একটিকে Summation এর S এবং অন্যটিকে Carry এর C […]

শুম্যান রেজোনেন্স কী?

শুম্যান রেজোন্যান্স (Schumann Resonances বা SR) হলো পৃথিবীর আয়নোস্ফিয়ারে উৎপন্ন তড়িৎ-চৌম্বকীয় তরঙ্গের এক সেট ফ্রিকোয়েন্সি। একে পৃথিবীর হার্টবিটও বলা হয়। পদার্থবিজ্ঞানী উইনফ্রাইড অটো শুম্যানের নামে এর নামকরণ করা হয়েছে। পৃথিবীর পৃষ্ঠ এবং আয়নোস্ফিয়ারের মধ্যবর্তী স্থানটি একটি বদ্ধ তরঙ্গ নির্দেশক হিসাবে কাজ করে বলে শুম্যান রেজোনেন্স (রেজোনেন্স মানে কিন্তু অনুনাদ) ঘটে। এই ফ্রিকোয়েন্সিগুলো 7.83 Hz থেকে […]

টিকটিকির দুইটি লেজ হওয়ার কারণ কি?

কখনও কখনও একটি অসম্পূর্ণ অটোটমি ঘটনার পরে, যখন টিকটিকিটির আসল লেজটি সম্পূর্ণরূপে তার শরীর থেকে আলাদা হয় না, তখন একটি নতুন সেকেন্ডারি লেজ গজায়, যার ফলে টিকটিকিটির দুটি পৃথক লেজ দেখা যায়।

মাইটোকন্ড্রিয়াকে অন্তঃকোষীয় মিথোজীবী বলা হয় কেন?

কোষাভ্যন্তরে আদিকোষী মাইটোকন্ড্রিয়া কোষের সাথে সহাবস্থান করে সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে তোলে বলে একে অন্তঃকোষীয় মিথোজীবী বলা হয়। বিবর্তনের ধারায় সুকেন্দ্রিক কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়নের আত্তীকরণ হয়। এক্ষেত্রে উক্ত কোষ এবং মাইটোকণ্ড্রিয়ন পরস্পরের দ্বারা উপকৃত হতে থাকে। মাইটোকন্ড্রিয়া কোষের অভ্যন্তরে উপযুক্ত পরিবেশে জীবনধারণ করে এবং নিজের প্রতিলিপি তৈরি করতে থাকে। আর বিনিময়ে এটি কোষীয় শ্বসনে প্রত্যক্ষ ভূমিকা […]

জীববিজ্ঞান অলিম্পিয়াডের জন্য সহায়ক বই

আমি মনে করি, প্রথমে নিজের শ্রেণির বইয়ের জীববিজ্ঞান পড়া উচিৎ। তুমি একটু উপরের লেভেলের বইটা সংগ্রহ করবে এবং তোমার কাছে যেগুলো সহজ ও মজাদার মনে হয়, সেগুলো পড়ে শেষ করে ফেলো। তারপর কিছু এক্সট্রা বা সহায়ক বই পড়তে পারো। যেমনঃ জীবনের গল্প (প্রথম ও দ্বিতীয় খন্ড), মানবদেহে জিনের খেলা, জিন জগতে আরেকবার এবং মানুষ নিয়ে […]

পারমাণবিক বর্ণালির সিরিজ

পরমাণুতে কোনো উচ্চ শক্তিস্তর থেকে ইলেক্ট্রন শক্তি বিকিরণ করে ১ম শক্তিস্তরে ফিরে এলে বর্ণালি রেখার ভিত্তিতে যে রেখা পাওয়া যায়, তাকে “লাইমেন সিরিজ” বলে। ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ শক্তিস্তরে ফিরে এলে তাদেরকে যথাক্রমে “বামার সিরিজ”, “প্যাশ্চেন সিরিজ”, “ব্রাকেট সিরিজ”, “ফুনড সিরিজ” এবং “হামফ্রিশ সিরিজ” বলে। এগুলোই মূলত পারমাণবিক বর্ণালির সিরিজ।

চতুর্থ লালাগ্রন্থি

নতুন আবিষ্কৃত লালাগ্রন্থিটি হলো Tubarial Salivary Gland, যেটা ২০২০ সালে নেদারল্যান্ডস ক্যান্সার ইন্সটিটিউটের একদল গবেষক আবিষ্কার করেছেন। বিজ্ঞানীরা জানিয়েছেন যে আমাদের অবহেলার কারণে এই লালাগ্রন্থি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এটি নাসোফ্যারিনক্স এবং নাসা গহ্বরের পিছনে অবস্থিত।

বিসিডি কোড কী?

দশমিক সংখ্যা পদ্ধতির ০ থেকে ৯ পর্যন্ত প্রতিটি অংকের মান সমান চার বিট বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশের ব্যবস্থাকে BCD (Binary Coded Decimal) বলে। যেমনঃ ২৩ এর বিসিডি কোড হলো ০০১০০০১১। ২ এর বাইনারি সংখ্যা হলো ০০১০ এবং ৩ এর বাইনারি সংখ্যা ০০১১। তাই ২৩ এর বিসিডি কোড ০০১০০০১১। এই কোড বিভিন্ন ধরণের হতে পারে। যেমনঃ […]

হোমোস্ফিয়ার ও হেটারোস্ফিয়ার

বায়ুর উপাদানের সংযুক্তির উপর ভিত্তি করে বায়ুমন্ডললে প্রধানত ২ ভাগে ভাগ করা হয়। একটি হলো সমমন্ডল (Homosphere) এবং অন্যটি হলো বিষমমন্ডল (Heterosphere)। বায়ুমন্ডলের যে স্তরে বায়ুর উপাদান সুষমভাবে বা সমানভাবে মিশ্রিত থাকে, তাকে হোমোস্ফিয়ার বলে। এটি বায়ুমন্ডলের শুরু থেকে ৮৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এর মধ্যে রয়েছে ট্রপোমন্ডল, স্ট্রাটোমন্ডল এবং মেসোমন্ডল। অন্যদিকে, যে স্তরে বায়বীয় উপাদানের […]